এই ভালোবাসা
আমিন খান Aamin Khan
জানি ভালোবাসা ,ভালোবাসা-
পৃথিবীর কেন্দ্র থেকে আসা,
উদ্ভট বিভ্রান্ত কুয়াশাচ্ছন্ন মহাশক্তি ,
অন্ধ কিনা জানিনা ,ধ্বংস ও গড়ে -
কখনো কখনো আলোর রথে চড়ে -
এতে বিশ্বের মানুষের আছে বহু যুক্তি।
ঈশ্বরের হাতে গড়া কোন খামখেয়ালী নয়,
অনঙ্গ শক্তির অনুরাগে বহে যায়।
অন্তদ্বন্দ্ব হানাহানি বেঁধে -
প্রিয়া অপেক্ষা করে ভাল কিছু রেধে।
না দেখে রেগে, এক পলক দেখা -
হৃদয় আচড় কাটে ভালোবাসার রেখা।
অপেক্ষার প্রহর শেষে ফিরে এলে নীড়ে,
জড়িয়ে ধরে বুকে যেয়ে দৌউড়ে ।
ঝড় বৃষ্টিতে নিষাদ রচনা করে বাসা ,
নিষাদীর জন্য অপেক্ষা করে-এই ভালোবাসা।।
আমিন খানের কবিতা এই ভালোবাসা।
This Love
Aamin Khan
I know, love, love—
It comes from the center of the world,
A strange, bewildering, mist-shrouded cosmic power,
I don't know if it's blind; it destroys and builds—
Sometimes it rides in a chariot of light—
On this, the world's people have many arguments.
It is no capricious thing fashioned by God's hand,
It drifts away in the rapture of the unspoken force.
Igniting inner conflict and strife -
The beloved waits, cooking up something good.
Angry at not seeing, a single glimpse -
The heart is scratched by the line of love.
At the end of the long wait, when you return to the nest,
You run home, holding them close to your chest.
In the storm and rain, a nest is built,
Waiting for the beloved—this is love.
This love is a poem by Aamin Khan.
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হন!