মধ্যরাতে স্বপ্ন এলে :
মধ্যরাতে স্বপ্নের আমার পাশে;
আমায় তুমি জড়িয়ে ধরে
আমার বুকের ভেতর গিয়ে বললে তুমি;
রাগ করো'না। সত্যি করে বলছি আমি,
তোমায় খুবই ভালোবাসি
বললাম আমি:ভালোবাসা!
কি আর সেটা?
বুঝিনা-তো আমি এটা।
ভুলেই গেছি আমি,এটা কাকে বলে।
'ভালোবাসা" জানিনা তো আমি
এখন ভালোবাসার কথা বলতে;
এখন আমি ভালোবাসি,থাকতে একা।
ভালো লাগে না আর কারুর বাঁকা কথা,
মধ্যরাতে স্বপ্নে এলে,তাইতো হলো-
আবার দেখা;নতুন করে উঠলো জেগে
আমার বুকের ক্ষত-ব্যাথা।
মন পোড়াতে ভালো লাগেনা এখন আমার,
মধ্যরাতে স্বপ্ন এসে লাভ কি তোমার?
পারলে তুমি ভুলে যেও,এই আমাকে দিবানিশি।
এই বুকের গভীরতায় ঘুন ধরেছে,
নীল কষ্টে জামাই আছে সেখানেতে।
স্বপ্নে এসে বললে তুমি,আমাকে খুব ভালোবাসো।
এই কথাটি কি--
মূল্য আছে??
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হন!