### লাশ
জীবন্ত এই বুকের ভেতর মৃত এক লাশ,
প্রতিটি নিশ্বাসে জমে বিষাক্ত নিঃশ্বাস।
স্মৃতির কফিনে শুয়ে আছে কত রঙিন দিন,
ভালোবাসার হিসাব মেলেনি, রয়ে গেছি ঋণ।
একটু আলোর আশায় আমি তাকিয়ে থাকি রোজ,
তুমি নেই বলে হারালো আমার অস্তিত্বের খোঁজ।
পুরনো আলমারির ভাঁজে রাখা তোমার চিঠি,
এখনও জাগিয়ে রাখে পুরনো সেই সব স্মৃতি।
দেয়াল ঘড়ির কাঁটাগুলো আজও নিরবে কাঁদে,
তোমার প্রতিচ্ছবি ধরা পড়ে বিষণ্ণ এই ছাদে।
আমি কি তবে মরেই গেছি তোমার ফেরার অপেক্ষায়?
নাকি বেঁচে আছি মিথ্যে কোনো অগোছালো সংশয়?
শহরটা আজ বড্ড অচেনা, ভিড়ের মাঝে একা,
পাবো না জানি আর কোনোদিন তোমারই দেখা।
ময়নাতদন্তে ধরা পড়বে না এই নীরব ক্ষত,
আমি তো ভেতরে লাশ হয়ে আছি, ভেঙে গেছি যত।
আড়ালে রাখা চোখের জল শুকিয়ে পাথর প্রায়,
মৃত এই আমি আজ হেঁটে বেড়াই ধূসর ধূলিকণায়।
লাশ হয়েও সয়ে যাচ্ছি অবহেলা আর অভিমান,
শেষ হয়ে গেল এই জীবনের সকল অমূল্য টান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হন!