"মা আসবে"

Aamin Khan (আমিন খান)



– "ওই রানু, তুই ঘর ঝাড়ু দিচ্ছিস ক্যান?"
মধ্য-বয়সী এক নারী, সাট বছর বয়সী এক মেয়ের মতো রানুকে উদ্দেশ্য করে বলল।
– "মা আসবে আজ।"
– "তোর মার কারা আনতে গেল?"
– "আব্বা, দাদা, মেশো আর আরো সাত-আট জন গিয়েছে।"
– "তোর ভাইটা কনে?"
– "ও দিকে খেলছে কনে," দিকহীন চোখে উত্তর দিল রানু।

"এখনকার বউদের কডা করে, স্বামী লাগে বুঝি নে!"—বিড়বিড় করে কথাগুলো বলে মহিলাটি উঠান ত্যাগ করল। রানুদের টিনের ছাবরা দেওয়া, চাটাইয়ের বেড়া আর দুই খোপ ছোট হাতনে রান্না ঘর। একটি কাঠি-ঝাড়ু দিয়ে রান্না ঘর আর উঠানটি ঝাড়ু দিল সে। টিনের ছোট দুটি ঘড়া ভরে জল এনে রান্না ঘরে রাখল। মেয়েটির পরনে একটি রঙচটা পায়জামা। মাথার চুলগুলো একবিঘত পরিমাণ লম্বা, রুক্ষ আর এলোমেলো। বিকেল গড়িয়ে যাচ্ছে। উঠানের পাশে একটি লিচু গাছ, সেখানে দুটো ছাগল বাঁধা। ঘর থেকে এক মুঠো চাল এনে উঠানের পাশে “তিতি-তি আয়, তিতি-তি আয়” বলে মুরগি ডাকল রানু। দশ-বারোটি মুরগি ছুটে এলো, তাদের মাঝে হাতের মুঠি থেকে চাল ছিটিয়ে দিল সে। তারপর ঘরের দাওয়ার ওপর মাটিতে বসে মুরগিগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল।

একটু পর উঠে বাড়ির পাশে রাস্তার দিকে গেল। এদিক ওদিক তাকাল, তারপর আবার বাড়ি ফিরে দাওয়ায় বসে পড়ল। মনে মনে ভাবতে লাগল— আগে যখন মা থাকতো, তখন দুপুর-রাতে মা রান্না করত। মা চলে যাওয়ার পর প্রথম দুইদিন পাশের বাড়ির চাচীরা খাবার দিত। তারপর দাদা বা আব্বা কোনোমতে শুধু দুপুরে রান্না করত। সকালে সর্বদা পান্তা ভাত খায় ওরা। আজ দুপুরেও দাদা মাঠ থেকে এসে রান্না করতে যাচ্ছিল, ঠিক তখনি রেজা ফোন করে জানাল, মা ওখানে রয়েছে। আর দাদা রান্না বন্ধ করে, মেম্বারের বাড়ি চলে গেল মাকে আনতে।

রানুর বাবা বকুল পেশায় একজন দিনমজুর। রানু আর ওর ছোট ভাইটা হওয়ার পর বকুল হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ে। অভাব আর অসুস্থতার সেই কঠিন সময়ে রানুর মা তাদের ছেড়ে অন্য আরেকজন পুরুষের হাত ধরে চলে যায়। বকুল তার অসুস্থ শরীর আর চরম অভাবের মাঝেও এই দুটি বাচ্চাকে নিয়ে ভীষণ কষ্টে দিনাতিপাত করতে থাকে। সে জানতো তার বউ এখন অন্য একজনের সাথে থাকে, তাকে আর পছন্দ করে না। তারপরও এই অবুঝ বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে বকুল নিজের আত্মসম্মান ভুলে বউকে ফিরিয়ে আনতে যায়। সাথে নিয়ে যায় গ্রামের মেম্বার এবং নিজের বাবাকে।

দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। রানু আশায় আশায় বসে থাকে— মা আসবে, এসেই হয়তো রান্নাঘরে ঢুকবে, তাকে বুকে জড়িয়ে আদর করবে।

অবশেষে রাত প্রায় দশটার দিকে বাড়ির উঠানে মানুষের পায়ের শব্দ পাওয়া গেল। রানুর দাদা, বাবা বকুল, মেম্বার সবাই ফিরেছে। সাথে এসেছে তার মা। রানুর বুকটা ধক করে উঠল। সারাদিনের না খাওয়া শরীরটায় যেন প্রাণ ফিরে পেল সে। কিন্তু তার সব আশা, সব অপেক্ষার প্রহর মুহূর্তেই মিথ্যে হয়ে গেল। মা এসেই তাকে একবার বুকেও জড়াল না, কোনো কথাও বলল না। একেবারে চুপচাপ, অচেনা এক মানুষের মতো সোজা ঘরের ভেতর ঢুকে গেল। রানুর মনে হলো, এই মা যেন তার সেই পুরোনো মা নয়। অন্য এক জীবনের প্রত্যাশায়, অন্য কিছুর মোহে তার চোখদুটো যেন অন্ধ হয়ে গেছে। নিজের সন্তানদের প্রতি তার আর কোনো মায়া বা টান অবশিষ্ট নেই।

সারাদিন না খাওয়া রানুর পেটের ক্ষুধার চেয়েও বুকের কষ্টটা তখন বেশি বড় হয়ে উঠল। অভিমানে, কষ্টে ঘরের কাঁচা মাটিতেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের জলে মাটি ভিজতে লাগল। কাঁদতে কাঁদতে কখন যে সে ঘুমিয়ে পড়ল, নিজেই টের পেল না।

ঘুমের ঘোরে রানু একটা স্বপ্ন দেখতে লাগল। সে যেন কোথায় বেড়াতে গেছে। চারদিকে সবুজে ঘেরা এক বিশাল তৃণভূমি। মাথার ওপর কড়া রোদ। রোদের হাত থেকে বাঁচতে সে ছুটে গেল একটা বড়, ছায়াশীতল গাছের নিচে। কিন্তু আশ্চর্য! সে গাছের নিচে যাওয়ার সাথে সাথেই ওপর থেকে সব সবুজ পাতা ঝরে পড়তে লাগল। মুহূর্তের মধ্যে গাছটা ন্যাড়া হয়ে গেল, বিন্দুমাত্র ছায়াও সে পেল না। ছুটে অন্য গাছের নিচে গেল, সেখানেও একই দৃশ্য!

তীব্র রোদে আর আশ্রয়ের অভাবে ছটফট করতে করতে হঠাৎ রানুর ঘুম ভেঙে গেল। ধড়ফড় করে উঠে বসল সে। ঘুমের রেশ কাটেনি তখনো, অবচেতন মন আবার বলে উঠল, "মা আসবে..."। কিন্তু পরক্ষণেই রাতের অন্ধকারে ঘরের এক কোণে গুটিশুটি মেরে থাকা অবয়বটার দিকে চোখ পড়তেই বাস্তবটা বুঝতে পারল রানু। মা নামের সেই মমতাময়ী আশ্রয় তার কাছে এখন কেবলই এক অলীক স্বপ্ন, পাতা ঝরে যাওয়া সেই আশ্রয়হীন গাছের মতোই এক নিষ্ঠুর কল্পনা মাত্র।

Writer: Aamin Khan

লেখক আমিন খান



"Mom is coming"

Aamin Khan (Aamin Khan)



– "Hey Ranu, why are you sweeping the house?"
A middle-aged woman said to Ranu, addressing her as if she were a six-year-old girl.
– "Mom is coming today."
– "Who went to bring your mother?"
– "Dad, Dada, Mesho, and about seven or eight other people went."
– "Where's your brother?"
– "He's over there, playing," Ranu replied, her gaze vacant.

"These modern-day wives are so demanding, they don't even need a husband!" the woman muttered as she left the courtyard. Ranu's home was a tin-roofed hut with a thatched-bamboo fence and a small, two-burner stove. She swept the kitchen and the courtyard with a stick broom. She filled two small tin pots with water and placed them in the kitchen. The girl was wearing a faded pair of pajamas. Her hair was about an inch long, coarse, and unkempt. The afternoon was drawing to a close. Next to the courtyard was a lychee tree, Two goats were tied up there. She brought a handful of rice from the house and, standing by the courtyard, called the chickens with a "Titi-ti ay, titi-ti ay." Ten or twelve chickens came running, and she scattered the rice from her fist among them. Then she sat on the ground on the porch and stared at the chickens.

A little while later, she got up and went to the side of the house toward the road. She looked around, then went back inside and sat on the porch. She began to think to herself—when Mom was here, she used to cook lunch and dinner. After Mom left, the aunties next door gave them food for the first two days. Then Dad would somehow manage to cook only at noon. They always eat leftover rice in the morning. Today at noon, Grandpa was about to come from the field to cook when Reza called to say that Mom was there. So Grandpa stopped cooking and went to the member's house to bring Mom back.

Ranu's father, Bakul, is a day laborer by profession. After Ranu and her younger brother were born, Bakul suddenly fell ill. During that difficult time of poverty and illness, Ranu's mother left them and ran off with another man. Despite his illness and extreme poverty, Bakul struggled to get by, taking care of the two children. He knew his wife was now with another man and no longer loved him. Still, looking at the faces of his innocent children, Bakul put his pride aside and went to bring his wife back, taking the village member and his own father with him.

Noon passed into afternoon, and afternoon into evening. Ranu sat waiting in hope—her mother would come, and perhaps she would go straight into the kitchen, pull her into her arms, and give her a loving hug.

Finally, around ten o'clock at night, the sound of footsteps was heard in the courtyard. Ranu's grandfather, her father Bakul, and the village member had all returned. His mother was with them. Ranu's heart skipped a beat. Her entire body, starved all day, felt as if it had been given new life. But all her hopes, all her hours of waiting, were shattered in an instant. As soon as her mother arrived, she didn't even hug her once, nor did she say a word. Completely silent, like a stranger, she went straight into the house. Ranu felt that this mother was not her old one. Her eyes had become blind to the lure of another life, another dream. She had no more affection or attachment for her own children.

By then, the ache in her chest had grown bigger than the hunger in her stomach, which had gone all day without a meal. Out of hurt and resentment, she curled up on the bare earth of the room. Her silent tears began to soak the ground. She cried herself to sleep without even realizing it.

In her sleep, Ranu began to dream. She was somewhere on an outing. A vast meadow surrounded by greenery. The sun was beating down overhead. To escape the sun, she ran to a large, shady tree. But to her surprise, as soon as she went under the tree, all the green leaves began to fall from above. In an instant, the tree was stripped bare, and she couldn't find a single shadow. She ran to another tree, but the scene was the same!

Fretting in the intense heat and with no shelter in sight, Ranu suddenly woke up. She sat up with a start. The drowsiness hadn't yet worn off, and her subconscious mind whispered again, "Mom will come..." But the very next moment, when her eyes fell on the huddled figure in a corner of the room in the darkness of night, Ranu understood the reality. That loving refuge called mother was now just a phantom dream to her, a cruel illusion, much like that leafless, homeless tree.

Writer: Aamin Khan

Author Aamin Khan